বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে ঢাকা বিভাগের সব উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানরা মত বিনিময় করবেন।

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হবে।
চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান টাইমনিউজকে এই তথ্য জানিয়েছেন।


দলীয় সূত্রে জানা গেছে, এরই মধ্যে ঢাকা বিভাগের বিএনপি সমর্থিত চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান আমন্ত্রণ জানানো হয়েছে।


ঢাকা, এমএইচ, ১৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই