বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমন্ত্রণে দেশের বিশিষ্ট নাগরিকরা ইফতার করলেন ।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে এই ইফতার মাহফিল অনষ্ঠিত হয়। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় বেগম জিয়া ইফতার অনুষ্ঠানে এসে উপস্থিত হন।
পেশাজীবি নেতৃবৃন্দ ও বিশিষ্ঠ নাগরিকদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক, বিচারপতি আব্দুর রউফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, সাংবাদিক শফিক রেহমান, রিয়ার এডমিরাল (অব) শাহ ইকবাল মুজতবা, অধ্যাপক মাহবুব উল্লাহ, ওয়াই বি আই সিদ্দিকী, এ এস এম আব্দুল হালিম, অধ্যাপক সদরুল আমিন, মেজর জেনারেল (অব.) মহব্বত জান চৌধুরী, জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. মোস্তাহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, সাংবাদিক মাহফুজ উল্লাহ, ভাইস এডমিরাল (অব) সরোয়ার নিজাম, চলচিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম, পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন গাজী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ, মহাসচিব এম এ আজিজ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি কবি আব্দুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভূইয়া,এছাড়া এফবিসিসিআই, ঢাকা মেট্রো চেম্বার, বিজেএমই, বিকেএমই ও এক্সপোর্টার এ্যাসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ প্রমুখ।
এসময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আ স ম হান্নান শাহ, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, মেজর (অব) হাফিজ উদ্দিন বীর বিক্রমসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা, এমএইচ, ৩ জুলাই (টাইমনিউজবিডি.কম)