বিএনপির সিনিয়ির ভাইস চেয়ারম্যান ও বড় ছেলে তারেক রহমানকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন করবেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে বুধবার রাতে সাড়ে ৮টায় ‘অকুতোভয় দেশনায়ক তারেক রহমান’ নামের বইয়ের মোড়ক উন্মোচন করবেন খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান টাইমনিউজবিডি.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বইটি সম্পাদনা করেছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম। বগুড়া জেলা বিএনপির প্রচার ও প্রকাশানা বিয়ষক সম্পাদক মেহেদী হাসান হিমু বইটির প্রকাশক।
এমএইচ





