রাজধানীর যাত্রাবাড়ীতে নাশকতার মামলায় জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার ঐ মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করে।
সকাল সোয়া ১০টার দিকে মহানগর দায়রা জজ আদালতে খালেদা জিয়ার গাড়িবহর পৌঁছায়।
গত ৩০ মার্চ যাত্রাবাড়ীতে বাসে পেট্রোলবোমা মেরে মানুষ হত্যার ঘটনায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
এমবি





