[b]ঢাকা:[/b] রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সোমবার বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের পূর্বঘোষিত গণসমাবেশ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এ সমাবেশে বক্তব্য রাখবেন। সমাবেশ উপলক্ষে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিয়েছে বিএনপি।
দশম জাতীয় সংসদ নির্বাচনের পর এটাই হবে খালেদা জিয়ার প্রথম গণসমাবেশ। এ কারণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ কর্মসূচি সফল করতে নেতাদের নির্দেশ দেয়া হয়েছে। হাইকমান্ডের নির্দেশে ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোয় চলছে সর্বাত্মক প্রস্তুতি।
সূত্র জানায়,এ সমাবেশে নেতাকর্মীদের মনোবল 'অটুট' রেখে আন্দোলন অব্যাহত রাখার নির্দেশনা দেবেন বিএনপি চেয়ারপারসন। একই সঙ্গে শিগগিরই দেশের বিভিন্ন শহরে সভা-সমাবেশে নিজের যোগ দেয়ার ঘোষণাও দিতে পারেন খালেদা জিয়া।
খালেদা জিয়ার নির্দেশে দলের দায়িত্বশীল নেতারা রাজধানীর সমাবেশ সফল করতে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন। শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকা মহানগর, জেলা ও পার্শ্ববর্তী জেলাগুলোর নেতাদের নিয়ে প্রস্তুতি বৈঠক করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ডিএমপি এখনো সমাবেশের অনুমতি দেয়নি। ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান জানান, বিএনপির সমাবেশের অনুমতির ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। বিএনপি নেতারা আশা করছেন, শেষ পর্যন্ত তাদের শান্তিপূর্ণ সমাবেশ করতে দেবে পুলিশ। তবে একটু আগে অনুমতি দিলে প্রস্তুতি গ্রহণ সহজ হতো বলে মনে করেন তারা।
রাজনীতি
কাল ১৮ দলের গণসমাবেশ
ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সোমবার বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের পূর্বঘোষিত গণসমাবেশ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া





