[b]ঢাকা :[/b] বেগম খালেদা জিয়া যদি জঙ্গীবাদের ছাতা হিসেবে ব্যবহৃত হন তা হলে তার সাথে কোন আলোচনা হতে পারে না বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শনিবার বেলা সাড়ে ১২ টায় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সাম্প্রদায়িকতা ও গণমাধ্যম শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি ও তার দল প্রত্যক্ষভাবে জঙ্গীবাদের ছাতা হিসেবে ব্যবহৃত হচ্ছেন। আজ দেশে যে সহিংসতা হচ্ছে বিএনপি সহযোগিতা না করলে তা হতো না।
তিনি গণমাধ্যম কর্মীদের উদ্দেশে বলেন, গণমাধ্যম কর্মীরা যদি জঙ্গীবাদের বিরুদ্ধে সঠিক তথ্য না দেয় তবে তারাও খন্ডিত লড়াই করছেন।
গণমাধ্যম বন্ধ করে দেওয়া প্রসঙ্গে বৈশাখী টিভির সিইও মনজুরুল আহসান বুলবুল বলেন, গণমাধ্যমকে এভাবে বন্ধ করে দেওয়া উচিত নয়। যারা অন্যায় করেছেন তাদের শাস্তি দিতে হবে।
এই সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সংবাদের বার্তা সম্পাদক কাজী রফিক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তসহ অনেকে।
রাজনীতি
জঙ্গীবাদের ছাতা খালেদা:ইনু
বেগম খালেদা জিয়া যদি জঙ্গীবাদের ছাতা হিসেবে ব্যবহৃত হন তা হলে তার সাথে কোন আলোচনা হতে পারে না বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শনিবার বেলা সাড়ে ১২ টায় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সাম্প্রদায়িকতা ও গণমাধ্যম শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।





