সিলেট-৬ আসনে বিকল্পধারা মনোনীত প্রার্থী সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

তিনি মহাজোট থেকে মনোনয়ন না পেয়ে বিকল্পধারার প্রার্থী হয়েছিলেন। দলের প্রতীক কুলা নিয়ে নির্বাচনী মাঠে ছিলেন তিনি।

রবিবার বিকালে রাজধানীর বারিধারায় বি. চৌধুরীর বাসভবন মায়া'বি-তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

তিনি বলেন, যদিও প্রার্থিতা প্রত্যাহারে নির্বাচন কমিশনের বেধে দেওয়া সময়সীমা আগেই শেষ হয়েছে, তবুও আমি বিষয়টি নির্বাচন কমিশনকে জানাবো।

আমার দলের সিদ্ধান্ত অনুযায়ী সিলেট-৬ আসনে মহাজোটের প্রার্থী নুরুল ইসলাম নাহিদের সমর্থনে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছি।

শমসের মবিন অংশগ্রহণমূলক নির্বাচনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সর্বক্ষেত্রে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

এএস