রোববার (৩ জুলাই) দুপুরে সচিবালয়ে সম্পাদক ফোরামের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় প্রধান উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, আহ্বায়ক রফিকুল ইসলাম রতন, সদস্য সচিব ফারুক আহমেদ তালুকদার, বাংলাদেশের খবরের সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া, সংবাদ প্রতিদিনের সম্পাদক রিমন মাহফুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, বিএনপির ঈদের পর আন্দোলন, শীতের পর আন্দোলন, পরীক্ষার পর আন্দোলন, এটি গত ১৩ বছর ধরে শুনে আসছি। এটা কি এই ঈদের পরে বলেছে, নাকি কোন ঈদের বলেছে, সেটা পরীক্ষা-নিরীক্ষা করে বের করতে হবে। এসব কথা বলে তারা নিজেদের হাসির পাত্র করছে। আমি আশা করব, এসব হাস্যকর বক্তব্য দেবেন না।

ড. হাছান মাহমুদ বলেন, জনগণ তাদের আন্দোলনে কখনও সাড়া দেয়নি। জনগণ তাদের ওপর নানা কারণে বিরাগ। কারণ তারা জনগণের বিষয় নিয়ে আন্দোলন করে না। জনগণের বিষয় নিয়ে তারা কথা বলেন না। তারা কথা বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আর তারেক জিয়ার শাস্তি নিয়ে এবং জনগণের ওপর তারা পেট্রল বোমা নিক্ষেপ করেন।

এইচএন