ভোট কারচুপি, হামলা, ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেয়া, কেন্দ্র দখলসহ নানা অনিয়মের অভিযোগে চুয়াডাঙ্গার সদর ও আলমডাঙ্গা উপজেলায় মঙ্গলবার আধাবেলা হরতাল ডেকেছে ১৯ দলীয় জোট।
সোমবার দুপুরে জেলা বিএনপির এক সংবাদ সম্মেলনে ১৯ দলীয় জোটের পক্ষে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান বুলা এ হরতালের ঘোষণা দেন।
এসময় তিনি অভিযোগ করেন, পঞ্চম দফা উপজেলা নির্বাচন চলাকালে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা সদর ও আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোট কারচুপি, পোলিং এজেন্টদের ওপর হামলা, ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেয়া, কেন্দ্র দখলসহ সহিংসতার ঘটনা ঘটিয়েছে। তারা কেন্দ্রে এক তরফাভাবে প্রভাব বিস্তার করেছে।
এ ঘটনার প্রতিবাদে ১৯ দলীয় জোট মঙ্গলবার আধাবেলা হরতাল পালন করবে বলে জানান বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান বুলা।
[b]চুয়াডাঙ্গা: ৩১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
মঙ্গলবার চুয়াডাঙ্গার দুই উপজেলায় হরতাল
ভোট কারচুপি, হামলা, ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেয়া, কেন্দ্র দখলসহ নানা অনিয়মের অভিযোগে চুয়াডাঙ্গার সদর ও আলমডাঙ্গা উপজেলায় মঙ্গলবার আধাবেলা হরতাল ডেকেছে ১৯ দলীয় জোট। সোমবার দুপুরে জেলা বিএনপির এক সংবাদ সম্মেলনে ১৯ দলীয় জোটের পক্ষে





