মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ যে মিথ্যাচার করে থাকে একে খন্দকারের বই ‘মুক্তিযুদ্ধের ভিতরে বাইরে’তার উপযুক্ত জবাবে এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সত্য সত্যই, একে চাপিয়ে রাখা যাবে না। চাপিয়ে রাখলে বার বার তার নিজস্ব চেহারায় তা বেরিয়ে আসবেই ।

শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী দল বিএনপি।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের সন্মান করে না বলেই একজন পরিক্ষিত মুক্তিযোদ্ধাকে রাজাকার বলে অপবাদ দেয়।

তিনি বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ এতদিন যে মিথ্যাচার করে আসছে একে খন্দকারের এ বইয়ের মাধ্যমে সে মিথ্যা প্রমানিত হয়েছে।

তিনি আরো বলেন, ৭ই মার্চ রেসকোর্স ময়দানে আমিও ছিলাম। বঙ্গবন্ধু তার ভাষণে কি বলেছিলেন তা সবাই জানে। কিন্তু আপনাদরে অব্যাহত মিথ্যাচারের কারণে সে সত্য এতদিন অপ্রকাশিত ছিল। আপনারা সে সত্যকে সতর্কতার সঙ্গে এড়িয়ে গেছেন।

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা তো মুক্তিযুদ্ধ করেননি। কলকাতায় গিয়ে আরাম আয়েশ করে কাটিয়েছেন। মুক্তিযোদ্ধাদের সন্মান কিভাবে করবেন।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সহ-দপ্তর আব্দুল লতিফ জনি, কেন্দ্রীয় নির্বাহী সদস্য রফিক শিকদার, ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মালেকসহ দলটির নেতাকর্মীরা।

ঢাকা, এমএইচ, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম