আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের অঙ্গীকার বিদ্রোহী কবি কাজী নজরুলের অসাম্প্রদায়িক চেতনার বাস্তবায়ন।
আজ রোববার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এ আহ্বান জানান।
কবির ৪১তম মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগের পক্ষ থেকে এ শ্রদ্ধা জানান দলটির সাধারণ সম্পাদক। এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতার্মীরা উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, আজকের দিনে আমাদের অঙ্গীকার বিদ্রোহী কবি কাজী নজরুলের অসাম্প্রদায়িক চেতনার বাস্তবায়ন। তিনি বলেন, সাম্প্রদায়িকতার যে বিষবৃক্ষ দেশে শিকড় গেড়েছে, তার মূলোৎপাটন করতে হবে।
যারা কাজী নজরুলকে, দেশকে ভালোবাসে তাদের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আসুন আমরা ঐক্যবদ্ধ হই।
এমবি





