জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্য আজ প্রকৃতিও অঝোর ধারায় কাঁদছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতি জোট আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
নাসিম বলেন, বাঙালি জাতি জম্ম দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।সেই বাঙালি জাতিজাতির জম্মদাতাকে হত্যা করেছে। যুগ যুগ ধরে বাঙালি জাতিকে এর খেসারত দিতে হবে।
তিনি বলেন,এবারের শোকের মাসে আমাদের অঙ্গিকার হবে ভোটের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বার বার ক্ষমতায় আনা।
তিনি আরও বলেন,বঙ্গবন্ধুর হত্যাকারী বাকি খুনিদের বিদেশ থেকে ফিরিয়ে এনে বিচার করা হবে। এজন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বার বার আমাদের ক্ষমতায় আনতে হবে।
বক্তব্য শেষে মোহাম্মদ নাসিম প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠান উদ্ভোধন করেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি চিত্রনায়ক ফারুকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দি, আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেব নাথ প্রমুখ।
ঢাকা,এমআর,১৪ আগস্ট,টাইমনিউজবিডি.কম, এআর





