বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পেশাজীবীদের সাথে মতবিনিময় সভা করতে না দেয়ায় আগামী ২৫ মে রোববার ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও থানায় বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।
শুক্রবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বিএনপি'র যুগ্ম মহাসচিব ও দপ্তর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, বৃহস্পতিবার শাহবাগ থানার সিনিয়র পুলিশ কমিশনার শিবলী নোমান ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট থেকে তারা বের না হলে গুম করে দেওয়ার হুমকি দেন।
তিনি বলেন, সারাদেশে গুম অপহরণ খুনের সঙ্গে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীরা সদস্য ও ক্ষমতাবানদের ঘনিষ্ঠজনরা। আজ গদফাদারদের আতঙ্কে সাধারণ মানুষ ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে।
ফেনী ও নারায়ণগঞ্জের হত্যাকাণ্ড সম্পর্কে রিজভী বলেন, এর মাধ্যমে সরকারের কুৎসিত চেহারা পুরোপুরি ফুটে উঠেছে।
তিনি বলেন, সরকার ক্ষমতা হারানোর ভয়ে বিরোধীমতালম্বীদের ওপর বর্বর নৃশংস স্বৈরতান্ত্রিক আচরণ করছে।
তিনি এসময় ভাঙচুর, অগ্নিসংযোগের মামলায় বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ যেসব নেতাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে তার তীব্র নিন্দা জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, খায়রুল কবির খোকন, মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা, বিএনপির সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন প্রমুখ।
[b]ঢাকা, ২৩ মে (টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]
রাজনীতি
রোববার সারাদেশে বিএনপি'র বিক্ষোভ
বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পেশাজীবীদের সাথে মতবিনিময় সভা করতে না দেয়ায় আগামী ২৫ মে রোববার ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও থানায় বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। শুক্রবার সকালে দলের কেন্দ্রীয়





