প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ছুটিতে যাওয়ার পর ‘ভারপ্রাপ্ত’ হিসেবে আবদুল মোবাররকের দায়িত্ব নেয়াকে ‘অবৈধ’ বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার রফিকুল ইসলাম।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ দাবি করেন।
তিনি বলেন, “নির্বাচন কমিশনার একটি সাংবিধানিক পদ। সংবিধানের কোথাও ‘ভারপ্রাপ্ত’ প্রধান নির্বাচন কমিশনার বলে কিছু নেই। এটি আইনগতভাবে বৈধ নয়। সুতরাং প্রধান নির্বাচন কমিশনার ছুটিতে গিয়ে আরেক জনের ওপর ‘ভারপ্রাপ্ত’র দায়িত্ব দিয়ে মূলত আইনের লঙ্ঘন করেছেন। আর দায়িত্ব নিয়ে মোবারকও ‘অবৈধ’ কাজ করেছেন।”
এজন্য তাদেরকে সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে ‘ইমপিচমেন্ট’ করার দাবি জানান তিনি।
ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার আব্দুল মোবারকের সমালোচনা করে রফিকুল বলেন, ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনারের বক্তব্য আওয়ামী লীগের ক্যাডারদেরও হার মানিয়েছে।
ভারতকে বিদ্যুৎ করিডোর দেয়ার সমালোচনা রফিকুল ইসলাম বলেন, ‘দেশের স্বার্থ না দেখে ক্ষমতাসীনরা নিজেদের স্বার্থে বিদ্যুৎ করিডোর দেয়া হচ্ছে। তাদের চিন্তা একটাই, দেশ গোল্লায় যাক, আমাদের পকেট ভরলেই হবে।’এ সময় কুইক রেন্টালেরও সমালোচনা করেন বিএনপির এ নেতা।
তিনি বলেন, ‘বর্তমান সরকারের আমলে দেশের অস্তিত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ অবস্থায় সকল শ্রেনীর মানুষ ঐকবদ্ধ হয়ে একই প্লাটফর্মে আন্দোলন করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। তা না হলে দেশ রক্ষা হবে না।’
‘গণতন্ত্র, নির্বাচন ও নির্বাচন কমিশন এবং বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ। আয়োজক সংগঠনের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, গণস্বাস্থের প্রতিষ্ঠাতা ড. জাফর উল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজ উদ্দিন আহমেদ, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন।
[b]ঢাকা, এমএইচ, ৫ এপ্রিল,(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
রাজনীতি
আইনের চোখে ভারপ্রাপ্ত সিইসি অবৈধ : রফিকুল ইসলাম মিয়া
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ছুটিতে যাওয়ার পর ‘ভারপ্রাপ্ত’ হিসেবে আবদুল মোবাররকের দায়িত্ব নেয়াকে ‘অবৈধ’ বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার রফিকুল ইসলাম। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ দাবি করেন





