ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হকের হত্যাকাণ্ডের ঘটনা আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের বহি:প্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখন নিজেদের অপকর্ম ঢাকতে একরামের হত্যাকাণ্ডের দায় বিএনপির ওপর চাপানো হচ্ছে।
বুধবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
মির্জা ফখরুল আরও বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের পর কোনো প্রকার তদন্ত ছাড়া প্রধানমন্ত্রী কার্যালয় থেকে যেভাবে নির্দিষ্ট ব্যক্তির প্রতি ইঙ্গিত জানানো হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাই।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি তদন্ত কর্মকর্তা নই, এখন যা বলবো তা পত্র-পত্রিকার রেফারেন্সেই বলবো। তবে অবিলম্বে কোনো পক্ষপাতিত্ব ছাড়াই সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দাবি করছি ।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সেখানকার সংসদ সদস্য নিজাম হাজারী এবং একরামুল হক একরামের মধ্যে কোন্দল চলে আসছিলো। নিজাম হাজারীর অনেক গোপন বিষয় একরামুল হক ফাঁস করে দিচ্ছিলেন।
প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে দিবালোকে এই ঘটনা ঘটেছে। যেখানে বিএনপি নেতাকর্মীরা এলাকায় থাকতে পারে না। সেখানে তাদের দ্বারা এই ধরণের ঘটনা ঘটবে তা পাগলেও বিশ্বাস করবে না।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সম্প্রতি নারায়ণগঞ্জসহ সারা দেশে গুম, খুন অপহরণের ঘটনায় সরকার জাতীয় ও আন্তর্জাতিকভাবে নিন্দিত ও ঘৃণিত হচ্ছে। তাই একরাম হত্যাকান্ডের পর তড়িঘড়ি করে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিবৃতি দিয়ে বিরোধী দলেরও ওপর দোষ চাপানোতেই বোঝা যায় সরকার থলের বিড়ালটি থলিতেই রাখতে চায়।
কিন্তু আসল বিড়ালটি বেরিয়ে পড়বেই এবং মিথ্যা অপসৃত হবেই। যেভাবে শত চেষ্টা করেও নারায়ণগঞ্জের ঘটনা ধামাচাপা দিতে পারেনি ঠিক তেমনিভাবে ফেনীর ঘটনাকেও ধামাচাপা দেয়ার অপচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হবে।
[b]ঢাকা, এমএইচ, ২১মে(টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
একরাম হত্যাকাণ্ড আ.লীগের কোন্দলের বহি:প্রকাশ: ফখরুল
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হকের হত্যাকাণ্ডের ঘটনা আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের বহি:প্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখন নিজেদের অপকর্ম ঢাকতে একরামের হত্যাকাণ্ডের দায় বিএনপির ওপর চাপানো হচ্ছে
৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন আজ ফখরুল-অলি মুখোমুখি, সংসদে সংখ্যার লড়াইয়ে এগিয়ে কে
দীর্ঘ ৩৫ বছর পর আবারও সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন বাংলাদেশে। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত হবে বহুল আলোচিত এই নির্বাচন। রাষ্ট্রপতি পদে মুখোমুখি হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন ফখরুল, চাইলেন ক্ষমা
দীর্ঘ রাজনৈতিক পথচলার সহকর্মীদের সামনে শেষবারের মতো বক্তব্য দিতে গিয়ে আবেগ ধরে রাখতে পারলেন না বিএনপির সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্মরণ করলেন প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে, কৃতজ্ঞতা জানালেন দলের চেয়ারম্যান তারেক রহমানকে। একপর্যায়ে কান্নায় ভেঙে পড়ে দায়িত্ব পালনকালে কোনো ভুলত্রুটি বা অজান্তে কারও মনে আঘাত দিয়ে থাকলে ক্ষমা চাইলেন তিনি। এরপরই দলীয় সংসদ সদস্যদের কাছে রাষ্ট্রপতি নির্বাচনে তাকে ভোট দেওয়ার আবেদন জানান ফখরুল।
২০ আগস্ট ভোট রাষ্ট্রপতি নির্বাচনে মুখোমুখি ফখরুল-অলি
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন বিএনপির প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। নির্ধারিত সময়ে কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করায় আগামী ২০ আগস্ট সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
আমি কিছুই জানি না, দল থেকেও বলা হয়নি: ফখরুল
বিএনপি নতুন রাষ্ট্রপতি হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেছে নিচ্ছে- এমন খবর গণমাধ্যমে চাউর হয়েছে। তবে এ বিষয়ে নিজে কিছু জানেন না বলে গণমাধ্যমকে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোশ্যাল মিডিয়ার অপব্যবহারে রাজনৈতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: ফখরুল
সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার এবং ভুল প্রচারণায় রাজনৈতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
















