আওয়ামী লীগের সাংগঠনিক জেলাসমূহে মেয়াদোত্তীর্ণ জেলা কমিটির সম্মেলন করার সিদ্ধান্ত গ্রহণ করছে দলটি। যেসব জেলায় সম্মেলন হয়নি, সেসব জেলায় আগামী ৩০ অক্টোবর ২০১৪’র মধ্যে জেলা সম্মেলন সম্পন্ন করা হবে।
সোমবার সন্ধ্যায় দলের ধানমন্ডির কার্যালয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
প্রাথমিক পর্যায়ে আগামী ১৫ জুলাই,২০১৪-এর মধ্যে ৫টি সাংগঠনিক জেলায় সম্মেলন অনুষ্ঠিত হবে। জেলাগুলো হলো- খুলনা মহানগর, রাজশাহী মহানগর, পটুয়াখালী বা বরগুনা, কিশোরগঞ্জ ও ঠাকুরগাঁও। পর্যায়ক্রমে বাকী সাংগঠনিক জেলাসমূহের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ডাঃ দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অ্যাডভোকেট মিজবাহ উদ্দিন সিরাজ, বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বীর বাহাদুর, আবু সাঈদ আল মামুন স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ২৬ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
রাজনীতি
৩০ অক্টোবরের মধ্যে জেলা সম্মেলন করবে আ.লীগ
আওয়ামী লীগের সাংগঠনিক জেলাসমূহে মেয়াদোত্তীর্ণ জেলা কমিটির সম্মেলন করার সিদ্ধান্ত গ্রহণ করছে দলটি। যেসব জেলায় সম্মেলন হয়নি, সেসব জেলায় আগামী ৩০ অক্টোবর ২০১৪’র মধ্যে জেলা সম্মেলন সম্পন্ন করা হবে





