ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেছেন,'বঙ্গবন্ধু প্রথম ‘অবৈধ’ প্রধানমন্ত্রী হলে তারেক জিয়া প্রথম ‘অবৈধ’ সন্তান। তার (তারেকের) সাহস থাকলে যেন দেশে এসে এই ধরনের কথা বলেন। দেশের ছাত্র সমাজ তার ইতিহাস বিকৃতির বক্তব্য প্রতিহত করবে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়াকে ‘ফক্কিনির পুত’ সম্বোধন করে নাজমুল আলম বলেন,বাংলাদেশে একজন নতুন ইতিহাসবিদের জন্ম হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ইতিহাসের অধ্যাপকের চেয়ে অনেক বেশি জানেন। যার জন্য তিনি বাংলাদেশের ইতিহাস নিয়ে উল্টো-পাল্টা কথা বলছেন।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক ওমর শরীফসহ ছাত্রলীগের কেন্দ্রীয়,ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গত মঙ্গলবার ওয়েস্ট মিন্সটারের সেন্ট্রাল হলে আয়োজিত সুধী সমাবেশে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারপারসন তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের প্রথম ‘অবৈধ প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করেন। তারেক দাবি করেন,'বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা চাননি,তিনি চেয়েছিলেন স্বায়ত্ত্বশাসন।'
এছাড়া গত ২৫ মার্চ লন্ডনে ‘বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনায় তারেক রহমান বলেন,জিয়াউর রহমান শুধু বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষকই ছিলেন না তিনি ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপ্রধান। এটাই সত্য,আর এটাই ইতিহাস। জিয়াউর রহমান ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এনিয়ে কোনো বিতর্ক নেই। শেখ মুজিবও এনিয়ে বিতর্ক করেননি,বরং শেখ মুজিবকে বিতর্কিত করেছে আওয়ামী লীগ।
তারেক রহমানের এই বক্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে একটি মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এসে সমাবেশ করে সংগঠনটি।
তারেক জিয়ার মিথ্যাচারের প্রতিবাদে এই কর্মসূচি পালন করে সংগঠনটি।
[b]ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
তারেক অবৈধ সন্তান: ছাত্রলীগ
ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেছেন,'বঙ্গবন্ধু প্রথম ‘অবৈধ’ প্রধানমন্ত্রী হলে তারেক জিয়া প্রথম ‘অবৈধ’ সন্তান। তার (তারেকের) সাহস থাকলে যেন দেশে এসে এই ধরনের কথা বলেন। দেশের ছাত্র সমাজ তার ইতিহাস বিকৃতির বক্তব্য প্রতিহত করবে
‘২০ লাখ টাকায় একেকটা ডিলারশিপ বিক্রি করেছে বিএনপির এমপিরা’
যোগ্যতা ও নিয়মনীতি উপেক্ষা করে ১৫ থেকে ২০ লাখ টাকার বিনিময়ে সার ডিলারশিপ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। তাঁর দাবি, দলীয় নেতাকর্মী ও স্বজনদের ডিলারশিপ দেওয়ার কারণে কৃষকেরা সারসংকটে পড়ছেন। একই সঙ্গে কৃষিপণ্যের বাজারে সিন্ডিকেটের প্রভাবের অভিযোগ তুলে ক্ষমতাসীনদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
জুলাইয়ের চেতনা ভুলে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বিএনপি: সাদিক কায়েম
জুলাই অভ্যুত্থানের চেতনাকে পাশ কাটিয়ে বর্তমান বিএনপি সরকার আওয়ামী লীগকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে পুনর্বাসন করছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
জামায়াত এমপি প্রতিবন্ধীরাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত
প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজে সবচেয়ে বেশি অবহেলিত এবং বিগত দিনে কোনো সরকারই তাদের প্রতি যথাযথ নজর দেয়নি বলে মন্তব্য করেছেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন।
ঢাবি থেকে চূড়ান্তভাবে আলাদা হলো সেন্ট্রাল ইউনিভার্সিটি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সঙ্গে সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের প্রশাসনিক ও শিক্ষাসংক্রান্ত তথ্যের আনুষ্ঠানিক সংযোগের অবসান ঘটেছে। সাত কলেজের শিক্ষার্থীদের সব তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এর মধ্য দিয়ে তথ্য-উপাত্ত হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হলো।
সাদিক কায়েম ভেরিফিকেশনের পর এবার প্রশ্নফাঁসের তামাশা
‘ভেরিফিকেশনের পর এবার প্রশ্নফাঁসের তামাশা শুরু করল বিএনপি সরকার, ঠিক যেন আওয়ামী যুগে ফিরে যাচ্ছি আমরা’, এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।
















