প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দুই দিনের সফরে রংপুরে পৌঁছেছেন। বিকেলে তিনি রংপুর জিলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।
রবিবার ঢাকা থেকে ইউনাইটেড এয়ারওয়েজের একটি বিমানে করে সৈয়দপুরে নেমে রংপুরের উদ্দেশে সড়কপথে দুপুরে রংপুর সার্কিট হাউজে পৌঁছেন জয়।
তাঁর আগমন উপলক্ষে রংপুরকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। জনসভাস্থল ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
জয়ের সফরসঙ্গী হিসাবে রয়েছেন বিশিষ্ট ফুটবলার ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি প্রমুখ।
[b]ঢাকা, ১৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
দুই দিনের সফরে রংপুরে জয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দুই দিনের সফরে রংপুরে পৌঁছেছেন। বিকেলে তিনি রংপুর জিলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। রবিবার ঢাকা থেকে ইউনাইটেড এয়ারওয়েজের একটি বিমানে করে সৈয়দপুরে নেমে রংপুরের উদ্দেশে





