বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক, সাবেক এমপি মো: কলিমউদ্দিন আহমেদ মিলন এর মাতা হাসনা বেগম আজ ভোরে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। 

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

এছাড়া তিনি মরহুমা হাসনা বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবার ও আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বুধবার বিকালে বিএনপির মুখপাত্র ড.আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এই শোক প্রকাশ করেন।

এমএইচ