দশ লাখ লোকের সমাগম ঘটিয়ে জাতীয় সংগীতের বিশ্ব রেকর্ড করা যেত বলে দাবী করেছে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সেক্রেটারী আবু সালেহ ইয়াহইয়া।
তিনি আজ দুপুরে তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এই দাবী করে বলেন রাষ্ট্রীয় কোষাগারের ৯০ কোটি টাকা খরচ করে যে রেকর্ড অর্জন করেছে ছাত্রশিবিরকে দায়িত্ব দিলে বিনা পয়সায় ১০ লাখ লোকের সমাগম ঘটিয়ে এ রেকর্ড গড়া সম্ভব হতো বলেও তিনি তার ফেসবুক স্ট্যাটাসে দাবী করেন।
আগামী ডিসেম্বরে ছাত্রশিবিরকে একবারের জন্য এ দায়িত্ব দিয়ে দেখার জন্যও তিনি তার স্ট্যাটাসে উল্লেখ করেন। নীচে তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
"দুই লাখ ৫৪ হাজার ছয়শত ৮১ জন মিলে জাতীয় সঙ্গীত গেঁয়ে বিশ্বরেকর্ড গড়লো বাংলাদেশ। ষোলকোটি মানুষের মধ্যে এ সংখ্যা নিতান্তই কম। যে কোন দেশ খুব সহজেই ভেঙে দিতে পারে এ রেকর্ড। ব্যাপক প্রচার-প্রচারণা আর রাষ্ট্রীয় কোষাগারের ৯০ কোটি টাকা খরচ করে বাংলাদেশ অর্জন করলো এ কৃতিত্ব। যদি ছাত্রশিবিরকে এ আয়োজনের দায়িত্ব দেয়া হতো আর সময় দেয়া হতো মাত্র তিন দিন, তাহলে কমপক্ষে দশ লক্ষ লোকের সমাগম ঘটিয়ে বিশাল রেকর্ড গড়া সম্ভব হতো। আর খরচ..? রাষ্ট্রের এক টাকাও খরচ না করে একমাত্র শিবিরের পক্ষেই এমন কাজ করা সম্ভব। বিশ্বাস না হলে আগামী ষোল ডিসেম্বরে দায়িত্বটা একবার দিয়েই দেখেন না, কেমনে কি হয়……?"
ঢাকা, ২৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেবি
বিনা পয়সায় ১০ লাখ লোক সমাগমের চ্যালেঞ্জ শিবির নেতার
দশ লাখ লোকের সমাগম ঘটিয়ে জাতীয় সংগীতের বিশ্ব রেকর্ড করা যেত বলে দাবী করেছে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সেক্রেটারী আবু সালেহ ইয়াহইয়া।
ইথিওপিয়ায় বাস্তুচ্যুতদের শিবিরে ড্রোন হামলা, নিহত ১৪
ইথিওপিয়ার আমহারা অঞ্চলে বাস্তুচ্যুত মানুষের একটি আশ্রয়শিবিরে ড্রোন হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু ও অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চালানো একাধিক হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ২৫০ মাইল উত্তর-পূর্বে এ ঘটনা ঘটে।
সাইফের জোড়া আঘাত, টাইগার শিবিরে স্বস্তি
অবশেষে ভাঙল জুটি। তার আগেই ১৫০ রানের পার্টনারশিপ গড়েছেন ব্রেন্ডন টেলর ও ক্রেগ আরভিন। তাদের জুটি বাংলাদেশ দলের জন্য মাথাব্যথার কারণ হয়ে গিয়েছিল। দুজনেই ফিফটি তুলে নেন।
নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় শিবিরের প্রতিবাদ, চার দফা দাবি
যুব উন্নয়ন অধিদপ্তরের ‘সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা’ পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের ক্ষতিপূরণসহ চার দফা দাবি জানিয়েছে সংগঠনটি।
















