বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘বেচারা’ মন্তব্য করে স্থানীয় সরকার মন্ত্রী আশরাফ বলেছেন, ‘ফখরুল সাহেবের কথা কী আর বলব—বেচারা, আহ! বেচারা। এখনো বেচারার কিছু হয় নাই।

রোববার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগের ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, অত্যন্ত সুবোধ বালকের মতো ফখরুল ইফতার মাহফিলে বক্তব্য দিচ্ছেন। তাঁর শিকড় কোথায়? মুসলিম লীগে। আপনি যতই চেষ্টা করুন না কেন তারেক জিয়া আপনাকে স্থায়ী মহাসচিব করছে না। ছেলের বয়সী তারেক জিয়ার চাটুকারিতা না করে বাংলাদেশের গণতন্ত্রকে কীভাবে শক্তিশালী করা যায় সে বিষয়ে বক্তব্য রাখুন। ছেলের বয়সী কারও চাটুকারিতা করবেন না।’

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে ইফতার মাহফিলে যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন, দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা, ২০ জুলাই, টাইমনিউজবিডি.কম, এনএস