পৌর নির্বাচনে নজিরবিহীন ত্রুটিপুর্ণ অগ্রহণযোগ্য নির্বাচন হয়েছে এমন অভিযোগ এনে ফল প্রত্যাখ্যান করেছে বিএনপি।

সেইসাথে নির্বাচন কমিশন (ইসি) ও সরকারের পদত্যাগ দাবি করে দলটি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরল ইসলাম আলমগীর এ কথা বলেন।

নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগে তিনি সরকার ও নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেন।
ফখরুল বলেন, সাংবিধানিক পদে থেকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। আর জাতীয় নির্বাচন, সিটি নির্বাচন ও সর্বশেষ অনুষ্ঠিত পৌরসভা নির্বাচন প্রমাণ করে এই সরকারের অধীনে কোন নির্বাচনই নিরপেক্ষ ও সুষ্ঠু হওয়া সম্ভব নয়।

পৌর নির্বাচন কি আদৌ জনগনের নির্বাচন ছিল- এমন প্রশ্ন তুলে মির্জা ফখরুল বলেন, এটা ছিল ক্ষমতাসীনদের আরেকটি নীলরকশা ও প্রহসনের নির্বাচন।

পৌর নির্বাচনে অনিয়মের প্রতিবাদে দলের কর্মসূচি পরে জানানো হবে বলে সংবাদ সম্মেলনে বলেন ফখরুল।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপির সাংগঠনিক কোন দুর্বলতা পৌর নির্বাচনে ছিল না। সরকার নৈরাজ্য সৃষ্টি করে সব দখল করে নিয়েছে।

এআই/এমএম