জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে নাম সুপারিশের জন্য নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে চিঠি পাচ্ছে অনুসন্ধান বা সার্চ কমিটি। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সার্চ কমিটির চিঠি পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করে বলেন, একটু আগে নয়াপল্টনে পার্টি অফিসে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চিঠি এসেছে।
সার্চ কমিটির ওই চিঠিতে বিএনপির কাছে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে নামের তালিকা চাওয়া হয়েছে।
এ সময় রিজভী আরও বলেন, বিএনপি সার্চ কমিটিতে কোনো নামের তালিকা দেবে না। এর আগেও দলের মহাসচিব তা জানিয়েছেন। স্থায়ী কমিটির সিদ্ধান্তও নাম না দেওয়ার।
এমআর





