নিখোঁজের প্রায় ২৪ ঘন্টা পর গতকাল মধ্যরাতে বাসায় ফিরলেন বিএনপির তথ্য প্রচার ও প্রকাশনা বিষয়ক কমিটির চেয়ারম্যান মাহমুদা হাবিবা ও তার স্বামী কামাল আহমেদ।

শনিবার দিবাগত রাত সোয়া একটার দিকে মাহমুদা হাবিবা ও তার স্বামীর ফিরে আসার কথা নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

হাবিবার পরিবারকে উদ্ধৃত করে শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, শনিবার মধ্যরাতে মাহমুদা হাবিবা ও তার স্বামী কামাল আহমেদ বাসায় ফিরেছেন।

উল্লেখ্য, এর আগে র‌্যাব কর্তৃক হাবিবা ও তার স্বামী কামাল আহমেদ তুলে নেওয়ার অভিযোগ করেছে হাবিবার ছোট ভাই আরিফ। কিন্তু র‌্যাব বিষয়টি অস্বীকার করে।

আরিফ অভিযোগ করে বলেন, শুক্রবার দিনগত রাত ১২টার দিকে আমরা জানতে পারি, মাহমুদা হাবিবা ও তার স্বামী কামাল আহমেদকে র‍্যাব-৪ এ আটক রাখা হয়েছে। যদিও সেখানে গেলে তারা তা স্বীকার করেনি। এরপর আমার বড় ভাই উত্তরায় থানায় জিডি করতে গেলেও জিডি নেয়া হয়নি।

জেড