প্রথম দফা উপজেলা নির্বাচনে সরকারের ভরাডুবি হয়েছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে বিরোধীদল ৯৫ ভাগ আসনে জয়ী হত। তারা ভোট জালিয়াতি, কেন্দ্র দখল, নানা অনিয়ম করার পরেও দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, উপজেলা নির্বাচনে বিএনপিসহ ১৯ দলীয় জোটের প্রার্থীরা জয়লাভ করায় আমাদের আত্মতুষ্টি হওয়ার সুযোগ নেই। এটিকে আন্দোলনের প্রাথমিক ফলাফল হিসেবে দেখতে হবে।
মির্জা ফখরুল বলেন, অনেকেই বলেন বিএনপির আন্দোলন ব্যর্থ হয়েছে। কিন্তু খালেদা জিয়ার ডাকে সারা দিয়ে দেশের ৯৫ ভাগ মানুষ ১০ম জাতীয় সংসদ নির্বাচনের ভোট বর্জন করেছে। আমাদের সংগ্রাম ক্ষমতায় যাওয়ার জন্য নয়, আমাদের সংগ্রাম গণতন্ত্র ফিরিয়ে আনা, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, স্বাধীনতা রক্ষা করা।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, খালেদা জিয়া সংঘাত চান না। আমাদের নেত্রী বলেছেন, আলাপ-আলোচনার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে। আপনারা অতি দ্রুত নির্বাচন দিন। যদি না দেন, তবে তা আপনাদের জন্যই কাল হয়ে দাঁড়াবে। সরকারকে বলবো জনগণের চোখের ভাষা দেখুন, তাদের মুখের কথা বুঝুন।
তিনি বলেন, আওয়ামী লীগ সব সময়ে ডাবল স্টান্ড বজায় রাখে। তারা মুখে গণতন্ত্রের কথা বলে আর কাজে-কর্মে গণতন্ত্র হত্যা করে। কথায় কথায় গণমাধ্যম বন্ধ করে দেয়। তারা ভিন্ন মত কখনোই সহ্য করতে পারে না।
বিএনপি মুখপাত্র বলেন, ‘নিজেদের অধিকার রক্ষার করতে গত এক মাসে আমাদের ৩০০জন তরুন নেতাকর্মী প্রাণ দিয়েছে। ৬১জনকে গুম করা হয়েছে। তারপরও দেখছি এই স্বৈরাচারী সরকার জগদ্দল পাথের মত আমাদের বুকে চেপে বসেছে। জানি না আর কত প্রাণ দিতে হবে।’
তিনি বলেন, যে সংসদে মানুষ ভোট দেয়নি। সংসদ সদস্যরা জনগণের ভোটে দ্বারা নির্বাচিত নয়। তারা কোনভাবেই বৈধ নয়। তারা সম্পূর্ণ অবৈধ। ৫ জানুয়ারির নির্বাচন একটা তামাশা। সেই তামাশার নির্বাচনে গৃহপালিত বিরোধীদলও খুঁজে পাওয়া যায়নি।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুব উল্লাহ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রয়াত ভাষাসৈনিক অলি আহাদের মেয়ে ব্যারিস্টার রুহিন ফারহানা, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির ।
[b]ঢাকা, এমএইচ, ১৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]
রাজনীতি
উপজেলা নির্বাচনে সরকারের ভরাডুবি হয়েছে: ফখরুল
প্রথম দফা উপজেলা নির্বাচনে সরকারের ভরাডুবি হয়েছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে বিরোধীদল ৯৫ ভাগ আসনে জয়ী





