চারদলীয় জোট সরকারের আমলে আটক হওয়া ১০ ট্রাক অস্ত্রের দায় ওই সময়ের সরকারকেই নিতে হলে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় ৫৭ জন সেনা অফিসারসহ নিহতদের দায় কী বর্তমান সরকার নেবে? এমন মন্তব্য করেন বাংলাদেশ জাতীয় পার্টি'র (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।  
জাতীয় সংসদে শেখ ফজলুল করিম সেলিমের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় এমন প্রশ্ন করেন তিনি।
পার্থ বলেন,১০ ট্রাক অস্ত্রের সঙ্গে সরকার জড়িত থাকলে তা ধরা পড়তো না। কোনো ঘটনার সঙ্গে সরকার জড়িত থাকলে তা প্রকাশিত হয় না। রাজনৈতিক সুবিধা নিতে আওয়ামী লীগের নেতারা ১০ ট্রাক অস্ত্রের সঙ্গে চারদলীয় জোট সরকারের মন্ত্রীদের জড়িয়ে বক্তব্য দিচ্ছেন।
মঙ্গলবার জাতীয় সংসদে বক্তৃতাকালে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ১০ ট্রাক অস্ত্র চালানের মূল হোতা বলে মন্তব্য করেন।
[b]ঢাকা, ৪ জানুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]