বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।
মঙ্গলবার সন্ধ্যায় এক শোক বিবৃতিতে তিনি বলেন, উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের মৃত্যুতে আমি গভীর শোক জানাচ্ছি। একই সাথে আমি তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
তিনি বলেন, ফিরোজা বেগমের মৃত্যুতে সঙ্গীতাঙ্গন থেকে এক উজ্জল নক্ষত্র হারালো বাংলাদেশ। তাকে হারানোর ক্ষতি বাংলাদেশ কখনোই পুরণ করতে পারবে না। ফিরোজার বেগমের সঙ্গীত সাধনা ও নজরুল সঙ্গীতের প্রতি তার ভালোবাসা ও অবদান এ দেশের মানুষ চিরকাল শ্রদ্ধা ভরে মনে রাখবে।
ফিরোজা বেগমের আত্মার মাগফেরাত কামনা করেন অ্যডভোকেট সাহারা খাতুন।
ঢাকা,৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





