[b]বগুড়া:[/b] গণজাগরণ মঞ্চের রোড মার্চের গাড়ি বহরে ৩ দফা হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে বগুড়া শহরে আসার পথে বগুড়ার শাজাহানপুর উপজেলায় দ্বিতীয় দফায় এ হামলার ঘটনা ঘটে। এর পর রাত ৮টা ৪০ মিনিটে গাড়ির বহর বগুড়া শহরের সাতমাথায় স্থাপিত গণজাগরণ মঞ্চে পৌঁছায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গাড়ি বহরটি রাত সোয়া ৮টার দিকে বগুড়া শহরের দিকে যাওয়ার সময় ঢাকা-বগুড়া মহাসড়কে শাজাহানপুর উপজেলার সাজাপুর ফুলতলা এলাকায় দুর্বৃত্তরা গাড়ি বহর লক্ষ্য করে ৬-৭টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় পুলিশ দুর্বৃত্তদের লক্ষ্য করে ৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে ।
তবে শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহ আল হাসান ককটেল হামলার বিষয়টি অস্বীকার করেছেন।
[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1389982863.jpg[/img]
এর আগে ২য় দফা হামলা হয় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুর উপজেলার শেরুয়া বটতলা এলাকায়। এসময় দুর্বৃত্তরা গাড়ি বহর লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে গণজাগরণ মঞ্চের দুই কর্মী আহত হয়েছেন।
এছাড়া শুক্রবার বিকেল পোনে ৫টার দিকে বগুড়ায় গণজাগরণ মঞ্চের সমাবেশে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শহরের সাতমাথায় সমাবেশ লক্ষ্য করে হাতবোমা ছোড়া হয়। এতে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1389983009.jpg[/img]
সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে গণজাগরণ মঞ্চ ঢাকা থেকে ঠাকুরগাঁও অভিমুখে রোডমার্চ কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় সমাবেশ চলছিল। তবে হামলার সময় সেখানে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের নেতৃত্বে রোডমার্চে অংশগ্রহণকারীরা পৌঁছাননি।প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে গণজাগরণ মঞ্চের রোডমার্চ বিকেলে বগুড়ায় পৌঁছানোর কথা ছিল। এ জন্য দুপুরের পর থেকে বগুড়ার সাতমাথায় গণজাগরণ মঞ্চে সমাবেশ শুরু হয়। এতে স্থানীয় নেতারা বক্তব্য রাখছিলেন। সমাবেশ চলাকালে মঞ্চের কাছে সাতমাথায় দুর্বৃত্তরা পাঁচ থেকে ছয়টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় সমাবেশে আসা কর্মীরা আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন। পুলিশ হামলাকারীদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1389982949.jpg[/img]
গণজাগরণ মঞ্চের স্থানীয় নেতারা অভিযোগ করেন, গণজাগরণ মঞ্চবিরোধী ও একাত্তরের স্বাধীনতাবিরোধী চক্র এ হামলা চালিয়েছে।
বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক জানান, আতঙ্ক সৃষ্টির জন্যই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঘটনার পর সমাবেশকে ঘিরে শহরজুড়ে তল্লাশি এবং নজিরবিহীন নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। রাত সাড়ে আটটার দিকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বগুড়ার গণজাগরণ মঞ্চে পৌঁছান।
[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1389982913.jpg[/img]
এদিকে, বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজীউর রহমান জানান, ককটেল বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশের পাশাপাশি র্যাব, আমর্ড পুলিশ মোতায়েন রয়েছে।
রাজনীতি
গণজাগরণ মঞ্চের রোড মার্চে ৩ দফা হামলা, আটক ৪
গণজাগরণ মঞ্চের রোড মার্চের গাড়ি বহরে ৩দফা হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে বগুড়া শহরে আসার পথে বগুড়ার শাজাহানপুর উপজেলায় দ্বিতীয় দফায় এ হামলার ঘটনা ঘটে। এর পর রাত ৮টা ৪০ মিনিটে গাড়ির বহর বগুড়া শহরের সাতমাথায় স্থাপিত গণজাগরণ মঞ্চে পৌঁছায়।





