সাবেক অর্থমন্ত্রী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, খ্যাতিমান অর্থনীতিবিদ এম সাইফুর রহমান স্বদেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম পথিকৃত বলে মন্তব্য করেছেন বিএনপি‘র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এম সাইফুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের রাজনীতিতে এম সাইফুর রহমান ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব। মাতৃভূমির স্বাধীনতা ও জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি সবসময় থেকেছেন সামনের কাতারে।
তিনি বলেন, জনাব এম সাইফুর রহমান একজন কীর্তিমান অর্থমন্ত্রী হিসেবে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে যুগান্তকারি অবদান রেখেছেন। তাঁর দক্ষ রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থাপনায় বাংলাদেশ আন্তর্জাতিক সুনাম অর্জন করে। তিনি স্বদেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম পথিকৃত। স্বাধীনচেতা, স্পষ্টভাষী, অটুট মনোবল এবং ঈর্ষনীয় ব্যক্তিত্বের কারনে তিনি ছিলেন সবার নিকট অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি।
বিএনপির এই মূখপাত্র বলেন, শহীদ জিয়ার সহকর্মী হিসেবে দেশের দূর্যোগকালীন সময়ে অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকালে এম সাইফুর রহমান দেশকে কেবলমাত্র অর্থনৈতিকভাবেই স্বাবলম্বী করেননি বরং স্বদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারে বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

ঢাকা, এমএইচ, ০৪ আগস্ট, টাইমনিউজবিডি..কম