চতুর্থ উপজেলা পরিষদের ৪র্থ ধাপের নির্বাচনেও ভাইস-চেয়ারম্যান পদে সাফল্য ধরে রেখেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববারের ওই নির্বাচনে ৯১ উপজেলায় ৫৩টিতে ভাইস-চেয়ারম্যান পদে লড়ে ২২টিতে বিজয়ী হয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থীরা। পাশাপাশি ৫জন মহিলা ভাইস-চেয়ারম্যান পদেও জামায়াত সমর্থিত প্রার্থীর বিজয় হয়েছে যেখানে লড়েছেন মোট ১২ জন । পাশাপাশি ৪র্থ উপজেলা নির্বাচনের ৪র্থ দফায়ও ৫জন জামায়াত সমর্থিত প্রার্থী চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
গতকাল (রোববার) ভাইস-চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত প্রার্থীদের মধ্যে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন:
আবুল কাশেম (ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ), আমিনুল হক (দিনাজপুরের বোচাগঞ্জ), মঞ্জুরুল কাদের (দিনাজপুরের ফুলবাড়ী), আবদুল মজিদ (বগুড়ার গাবতলা), আবদুর রহীম (রাজশাহীর তানোর), রেজাউল করিম (রাজশাহীর বাগমারা), মাওলানা আহমাদুল্লাহ (রাজশাহীর পুটিয়া), আবদুল হাকিম (নাটোরের বড়াইগ্রাম), হাকিনুর রহমান (পাবনার ফরিদপুর), রেজাউল করিম (ঝিনাইদহের হরিণাকুণ্ডু), ওবায়দুল্লাহ কায়সার (নড়াইলের সদর), গাউসুল আজম হাদী (খুলনার ফুলতলা), মুহা. শফিকুল ইসলাম (কিশোরগঞ্জে কটিয়াদী), মুহা. রুহুল আমীন (নেত্রকোনার মদন), হারুনার রশিদ (গাজীপুরের কালিয়াকৈর), জয়েন উদ্দিন (সিলেটের সদর), ডা. মুহাম্মদ আবদুল হাই (হবিগঞ্জের আজমেরীগঞ্জ), মাওলানা আশরাফ আলী (হবিগঞ্জের নবীগঞ্জ), আবুল হোসাইন (চাঁদপুরের শাহরাস্তি), মাওলানা বোরহান উদ্দীন (নোয়াখালীর বেগমগঞ্জ), অধ্যক্ষ বদরুল হক (চট্টগ্রামের বাশখালী) ও মুহা. ইব্রাহিম (চট্টগ্রামের সাতকানিয়া)।
এছাড়া মহিলা ভাইস-চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত যেসব প্রার্থী বিজয়ী হয়েছেন তারা হলেন-কামরুন্নাহার কুমুকম (খুলনার ফুলতলা), দিলারা হাসান (সিলেটের সদর), মরিয়ম বেগম (সিলেটের কানাইঘাট), সুফিয়া বেগম (চট্টগ্রামের বাশখালী) ও দুর্জানা বেগম (চট্টগ্রামের সাতকানিয়া)।
এরআগে, তৃতীয় দফায় ৮১ উপজেলার নির্বাচনে ৭৮টির ফলাফলে দেখা গেছে চেয়ারম্যান পদে ৮ জন বিজয়ের পাশাপাশি ভাইস-চেয়ারম্যান পদে ২৩ টি ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ০৫ টি আসনে জামায়াত সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
অপরদিকে, ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দ্বিতীয় দফায় অনুষ্ঠিত নির্বাচনে জামায়াত সমর্থিত প্রার্থীদের মধ্যে ৮জন চেয়ারম্যানসহ ৩৫জন ভাইস-চেয়ারম্যান ও ৯ জন মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
তার আগে ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রথম দফায় মাত্র ২৬টি উপজেলায় প্রার্থী দিয়ে চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত ১৩ জন চেয়ারম্যান, ২৩ জন ভাইস-চেয়ারম্যান এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ১০ জন বিজয়ী হয়েছেন।
সবমিলিয়ে ৪ দফা উপজেলা নির্বাচনে জামায়াতের ৩৪জন চেয়ারম্যানসহ ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে ১০৩ জন এবং ভাইস-চেয়ারম্যান (মহিলা) পদে ২৯জন প্রার্থী বিজয়ী হয়েছেন।
[b]ঢাকা, ২৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেবি / জেবি
[/b]
রাজনীতি
চতুর্থ দফায়ও ভাইস-চেয়ারম্যানে জামায়াতের সাফল্য
চতুর্থ উপজেলা পরিষদের ৪র্থ ধাপের নির্বাচনেও ভাইস-চেয়ারম্যান পদে সাফল্য ধরে রেখেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববারের ওই নির্বাচনে ৯১ উপজেলায় ৫৩টিতে ভাইস-চেয়ারম্যান পদে লড়ে ২২টিতে বিজয়ী হয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থীরা। পাশাপাশি ৫জন মহিলা ভাইস-চেয়ারম্যান পদেও জামায়াত সমর্থিত প্রার্থীর বিজয় হয়েছে যেখানে লড়েছেন মোট ১২





