বিএনপির চেয়ারপারসনও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে মতবিনিময়ে বসেছেন ঢাকা বিভাগের বিএনপি সমর্থিত নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানবৃন্দ।

মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় চেয়ারপারসনেরগুলশান রাজনৈতিক কার্যালয়ে এই মতবিনিময় সভা শুরু হয়।

অনুষ্ঠান পরিচালনা করছেন মানিকগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান আতা।

মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যানদের মধ্যে নেত্রকোনার কেন্দুয়ার দেলোয়ার হোসেন ভুঁইয়া, বারহাট্টার মানিক আজাদ, মোহনগঞ্জের আ ক ম শফিকুল হক, মদনের আলহাজ্ব এম এ হারেছ,  মানিকগঞ্জ সদরের আতাউর রহমান আতা, দৌলতপুরের তোজাম্মেল হক, সিংগাইরের আবিদুর রহমান খান, সাটুরিয়ার বসির উদ্দিন ঠান্ডু, শিবালয়ের মোহাম্মদ আলী আকবর, হরিরামপুরের সাইফুল হুদা চৌধুরী, ঘিওরের খন্দকার লিয়াকত হোসেন ঢাকার দোহারের কামরুল হুদা, নবাবগঞ্জের খন্দকার আশফাক, ধামরাইয়ের তমিজউদ্দিন, সাভারের কফিল উদ্দিন, ফরিপুরের নগরকান্দা‘র শাহিনুজ্জামান শাহিন, ফরিদপুরের মধুখালীর আজিজুর রহমান মোল্লা, চরভদ্রাসনের এ জি এম বাদল আমিন, গাজীপুরের কাপাসিয়ায় খন্দকার আজিজুর রহমান পেয়ারা, সদরের ইজাদুর রহমান মিলন, জামালাপুর সদরের আমজাদ হোসেন মল্লিক, সরিষাবাড়ির ফরিদুল কবির তালুকদার, বকশীগঞ্জের আবদুর রউফ তালুকদার, ইসলামপুরের নবী নেওয়াজ খান লোহানি, কিশোরগঞ্জ সদর শরীফুল ইসলাম, কুলিয়ার চরের নুরুল মিল্লাত ,ভৈরবের গিয়াস উদ্দিন, মুন্সীগঞ্জের শ্রীনগরের মমিন আলী, ময়মনসিংহ সদরের কামরুল ইসলাম ওয়ালিদ, ফুলপুরের আবুল বাশার আখন্দ, গৌরীপুরের আহমেদ তায়েবুর রহমান, মুক্তাগাছার জাকারিয়া হারুন, ত্রিশালের জয়নাল আবদিন, নারায়নগঞ্জের বন্দর আতাউর রহমান মুকুল, সোনারগাঁওয়ের আজহারুল ইসলাম মান্নান, নরসিংদীর বেলাবো‘র মোহাম্মদ আহসান হাবিব, শিবপুরের আরিফুল ইসলাম মৃধা, সদরের মঞ্জুর এলাহি, রাজবাড়ী সদরের এম এ খালেক, শেরপুরের ঝিনাইঘাতির আমিনুল ইসলাম, নালিতাবাড়ির এ কে এম মুখলেসুর রহমান রিপন, টাঙ্গাইলের দেলদুয়ারের এস এম ফেরদৌস আহমেদ, নাগরপুরের আবদুস সামাদ, কালিহাতির মোজহারুল ইসলাম তালুকদার, বাসাইলের কাজী শহিদুল ইসলাম প্রমূখ।

ভাইস চেয়ারম্যানদের মধ্যে মানিকগঞ্জের সদরের ফারজানা হোসেন, নেত্রকোনার বারহাট্টার আবদুল আউয়াল, খালিয়াজুরির মনোয়ারা বেগম, মোহনগঞ্জের কামরুন্নাহার, টাঙ্গাইলের সখীপুরের সবুর রেজা, বাসাইলের রাশেদা সুলতানা রুবি, ময়মনসিংহ সদরের খালেদা আতিক, মুক্তাগাছার শাহরিয়ার শরীফ, রাজবাড়ী গোয়ালন্দের নার্গিস পারভিন, সদরের বিউটি আখতার প্রমূখ। 

এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আ স ম হন্নান শাহ এবং গয়েশ্বর চন্দ্র রায়,যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সালাহউদ্দিন আহমেদ, মো. শাহজাহান প্রমূখ উপস্থিত রয়েছেন।

ঢাকা, এমএইচ, ১৭ জুন (টাইমনিউজবিডি.কম)// কেএইচ