সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা হয়। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে জুলাই সনদের আইনি ভিত্তি এবং তার আলোকে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে জনমত গঠনের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
বৃহত্তর রাজনৈতিক বোঝাপড়া তৈরির লক্ষ্যে বিভিন্ন মহলের সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। এ লক্ষ্যে কমিটি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃত্বের সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত নেয়। নেতৃবৃন্দের মতে, জাতীয় সংকট উত্তরণে একটি বৃহত্তর রাজনৈতিক বোঝাপড়া গড়ে তোলা জরুরি।
সভায় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হুসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ, নেজামে ইসলাম পার্টির সহ-সভাপতি মাওলানা আব্দুল মাজেদ আতহারী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী ও মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ এবং প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকনও উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারী নেতারা জানান, আন্দোলনের ধারাবাহিকতা রক্ষায় এবং জনগণের দাবি তুলে ধরতে এ ধরনের উদ্যোগ আরও জোরদার করা হবে।
এমএম