তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে অনির্ধারিত আলোচনা কালে তিনি তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের প্রশংসা করেন।

এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, জোবায়দা উচ্চ শিক্ষিত ভালো বংশের মেয়ে এবং তিনি যদি রাজনীতিতে আসেন তাহলে ভালো করবেন।

অন্তত একজন শিক্ষিত মানুষ বিএনপির রাজনীতিতে আসবে। ওর পরিবারের ঐতিহ্যও ভালো। শিক্ষিত মানুষ রাজনীতিতে এলে রাজনীতির জন্য ভালো হবে।

এসএম