উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র দখলের মাধ্যমে আওয়ামী লীগ তার স্বরূপে প্রকাশিত হয়েছে বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে সন্ত্রাসের মাধ্যমে যে সব ভোট কেন্দ্রে দখল করা হয়েছে তার ভোটগ্রহণ স্থগিত করে নতুন করে ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।
বৃহস্পতিবার বিকালে সদ্য কারামুক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে তিনি এই মন্তব্য করেন।
তিনি বর্তমান নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করা যায় না, এই কমিশন তার প্রমাণ দিয়েছে।
মির্জা ফখরুল সরকারের বিরুদ্ধে ভোট কেন্দ্র দখলের অভিযোগ করে আরও বলেন, বিএনপিসহ দেশের সব রাজনৈতিক দল বারবার বলে আসছে আওয়ামী লীগের অধীনে জাতীয় নির্বাচন নিরপেক্ষ হতে পারে না। স্থানীয় নির্বাচনে তারা যে কারচুপির নমুনা দেখিয়েছে তার মধ্য দিয়ে আবারো তা প্রমাণিত হয়েছে।
তিনি বলেন, আজকে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শপথ নিয়েছি যে, তীব্র আন্দোলনের মাধ্যমে জাতির ঘাড়ে জগদ্দল পাথরের ন্যায় চেপে বসা এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানো হবে।
সবশেষে তিনি সরকারের কাছে আবারো দ্রুত নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য জোর দাবী করেন।
এসময় বিএনপির কয়েকশত নেতাকর্মী ও হাফিজ উদ্দিন আহমেদের অনুসারিরা সেখানে উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, এমএইচ, ২৭ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//জেআই[/b]
দখল হওয়া কেন্দ্রগুলোতে পুণরায় ভোট গ্রহণের দাবী মির্জা ফখরুলের
উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র দখলের মাধ্যমে আওয়ামী লীগ তার স্বরূপে প্রকাশিত হয়েছে বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে সন্ত্রাসের মাধ্যমে যে সব ভোট কেন্দ্রে দখল করা হয়েছে
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ব্যাপক অনিয়ম নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়: জামায়াত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, অব্যবস্থাপনা, বলপ্রয়োগ ও দলীয়করণের অভিযোগ তুলে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করাকে বাস্তবতার সঙ্গে অসংগতিপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি এসব ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
শপথ পেছানোর চক্রান্ত ইসরাইলে আরব ভোট বাড়াতে কাতার-তুরস্কের অর্থায়নের অভিযোগ
ইসরাইলের নির্বাচনে আরব জনগোষ্ঠীর ভোটার উপস্থিতি বাড়াতে কাতার ও তুরস্কসহ বিদেশি পক্ষগুলো অর্থ জুগিয়েছে কি না, তা তদন্ত করছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত। নির্বাচনে বিদেশি অর্থায়ন ও হস্তক্ষেপের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান ও সুপ্রিম কোর্টের বিচারপতি নোয়াম সোলবার্গ।
ঠাকুরগাঁওয়ে সুষ্ঠু নির্বাচন হবে, উদ্বেগের কারণ নেই: ইসি সচিব
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনী এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের দেওয়া হয়েছে বডিওন ক্যামেরা।
ঠাকুরগাঁওয়ের নির্বাচনে কারচুপি হলে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলের
আগামীকাল ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন সুষ্ঠু না হলে সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১-দলীয় জোটের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
ইউপি নির্বাচন: ইসির ক্ষমতা বাড়ানো হয়েছে, নেওয়া হচ্ছে বেশকিছু পদক্ষেপ
শুধু একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নয়, বরং ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আয়োজনের টেকসই সংস্কৃতি গড়ে তোলাই নির্বাচন কমিশনের (ইসি) মূল লক্ষ্য। একথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
















