কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে পুরান ঢাকার পুরোনো কেন্দ্রীয় কারাগারে গিয়েছেন তার ৪ সিনিয়র আইনজীবী।
আজ (০৭ সেপ্টেম্বর) বিকাল ৩ টা ৪০ মিনিটের দিকে তারা কারাগারে পৌঁছে সাক্ষাতের অনুমতি চান।
সাক্ষাতে যাওয়া আইনজীবীরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার জমিরউদ্দীন সরকার, খালেদা জিয়ার আইনজীবী এজে মোহাম্মদ আলী, আব্দুর রেজ্জাক খান ও জয়নুল আবেদিন।
এর আগে সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করবে বিএনপি। তার সঙ্গে সাক্ষাতের অনুমতিও চাওয়া হবে।
আরও পড়ুন: কারাবন্দী খালেদা জিয়াকে হত্যার চেষ্টা চলছে: মির্জা ফখরুল
পারলে প্রমাণ করেন নেতাকর্মীরা অপরাধী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ -এর বিচারক ড. আখতারুজ্জামান। এই মামলায় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানসহ অন্য আসামিদের ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া অর্থদণ্ডও করা হয়।
রায়ের পর থেকে একমাত্র বন্দ হিসেবে বেগম খালেদা জিয়া রাজধানীর নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে সাজা ভোগ করছেন।
এমবি





