বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

সোমবার সকালে তিনি তারেক রহমান ও কোকোকে মুঠোফোনে ঈদের শুভেচ্ছা জানান। এসময় তারাও খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন।

সোমবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সর্বস্তরের জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খালেদা জিয়া এ কথা বলেন।

বেগম খালেদা জিয়া বলেন, আমি আজ সকালেই আমার দুই ছেলের সাথে ঈদের কুশল বিনিময় করেছি। তারাও আমাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

কবে নাগাদ তারেক রহমান ও কোকো দেশে ফিরবেন- এই প্রশ্নে পরিপ্রেক্ষিতে তিনি বলেন, তারেক রহমান এখনও সুস্থ নন। তারেক এখনও চিকিৎসার মধ্যে আছে। চিকিৎসকরা তাকে এখন ছাড়বে না। তাই তার দেশে ফেরার সঠিক সময় বলা মুশকিল।

জে