বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংবাদ সম্মেলনে চলার সময়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের আলমগীরের ব্যক্তিগত সহকারি মো. ইউনুস আলীকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার বিকেলে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে তাকে আটক করা হয়। ইউনুস ছাত্রদলের যুগ্ম সম্পাদক।
এদিকে খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য স্থায়ী কমিটির সদস্যরা আগামীকাল বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণার দিন ধার্য আছে। ওই মামলার প্রধান আসামি খালেদা জিয়া। রায়ের আগের দিন আজ সংবাদ সম্মেলন করছেন তিনি।
এসএম





