বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার দলের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তাকে পিতৃ পরিচয়হীন বলে আখ্যায়িত করা হয়।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, মুক্তিযুদ্ধের অব্যবহিত পরে পলায়নপর পাক বাহিনী ও তাদের এদেশিয় দোষর জামায়াত, রাজাকার, আলবদর ও আল শামসের যে পরিণতি হয়েছিল সেই একই পরিণতি হবে পিতৃ পরিচয়হীন তারেক রহমানের।
এমআর/ এআর





