বিএনপি মনোনীত গাজীপুর-নরসিংদী সংরক্ষিত আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য কে জে হামিদা খানমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 

শুক্রবার গণমাধ্যমে প্রেরিত এক শোক বানীতে তিনি বলেন, কে জে হামিদা খানম একজন শিক্ষানুরাগী ও সমাজসেবী হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। আমি হামিদা খানম এর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি আমার দলের পক্ষ থেকে গভীর সমবেদনা প্রকাশ করছি। পরম করুনাময় আল্লাহ রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব করেন।”

উল্লেখ্য, সাবেক এই মহিলা সংসদ কে জে হামিদা খানম শুক্রবার ভোর ৫টায় রাজধানীর ইডেন মাল্টিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। 

এমএইচ