সোহাগপুর গণহত্যার যে অভিযোগে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ইতিহাসে এর কোনো তথ্য প্রমাণ নেই বলে দাবি করেছেন কামারুজ্জামানের পরিবারের সদস্যরা।

সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে পরিবারের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন কামারুজ্জামানের ছেলে হাসান ইকবাল।

তিনি বলেন, সোহাগপুর গণহত্যার সঙ্গে আমার বাবার কোনো সম্পৃক্ততা ছিলো না। মুক্তিযুদ্ধের কোনো ডকুমেন্টস, কোনো বইয়ে সোহাগপুর গণহত্যায় আমার বাবা কামারুজ্জামানের সম্পৃক্ততার কথা নেই। তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। রাজনৈতিক উদ্দেশ্যে তাকে এরসঙ্গে জড়ানো হয়েছে।

আমরা আশা করি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আমার বাবার বিরুদ্ধে দেওয়া এই রায় পুনর্বিবেচনা করবেন এবং তাকে মুক্তি দেবেন।

এসএইচ/জেআই