একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের দ্বিতীয় দিনের মতো শুনানি শুরু হয়েছে।

এই শুনানিতে সাক্ষরে গরমিল থাকায় বাদ পড়া পটুয়াখালি-২ আসন থেকে সতন্ত্র প্রার্থী জামায়াত নেতা ড.শফিকুল ইসলাম মাসুদকে আসন্ন একাদশ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আজ শুক্রবার সকালে নির্বাচন ভবনের ১১তলায় প্রার্থীর উপস্থিতি এই ঘোষণা দেওয়া হয়।

শুনানিতে বলা হয়, তিনজন ভোটারের স্বাক্ষর গরমিল পাওয়ার অভিযোগে রিটার্নিং কর্মকর্তা প্রার্থীতা বাতিল করেছিলেন পটুয়াখালী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদের।

তবে আজ নির্বাচন কমিশনে আপিল শুনানির দ্বিতীয় দিনে ওই তিন জন ভোটারকে উপস্থিত করে প্রার্থীতা ফিরে পেয়েছেন তিনি।

সকালে ডা. শফিকুল ইসলাম মাসুদের পক্ষে আপিল শুনানি করে তার আইনজীবীরা বলেন, তিনজন ভোটারের স্বাক্ষর গরমিল পাওয়ায় প্রার্থীতা বাতিল করে রিটার্নিং কর্মকর্তা । কিন্তু কোন গরমিল নাই। তাই আপিল বিভাগ চাইলে সেসব ভোটারদের উপস্থিত করানোর কথা জানানো হয়।

ফলে ভোটারদের যাচাই বাছাইয়ের জন্য আপিল আদেশ স্থগিত করা হয়। পরে ইসি কর্তৃপক্ষ প্রার্থী শফিকুল ইসলাম মাসুদের পক্ষে স্বাক্ষরকারী ভোটার মাহবুব আলম খান, আয়শা বেগম ও নুপুরের জাতীয় পরিচয় পত্র ও স্বাক্ষর পরীক্ষা করে আপিল বিভাগে জমা দিলে তার প্রার্থীতা ফিরিয়ে দেন।


সাইফুল্লা মাসুম/জেড