বাংলাদেশ আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামী ২৩ জুন। এ উপলক্ষে গঠন করা হয়েছে কয়েকটি উপ-কমিটি। আগামী সোমবার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির ব্যবস্থাপনা ও সমন্বয় উপ-কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
শনিবার বিকালে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান।
ওই দিন সকাল ১১টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন ব্যবস্থাপনা ও সমন্বয় উপ-কমিটির আহ্বায়ক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
[b]ঢাকা, এমআর, ৭ জুন (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]