নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, জিয়াউর রহমান কোনো নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন না। এসব জেনেও খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান প্রলাপ বকে ইতিহাস বিকৃতি করার ষড়যন্ত্রে মেতে উঠেছেন।
শুক্রবার দুপুরে বরিশাল-ভোলা রুটের লাহারহাট-ভেদুরীয়া নদীতে ২টি ফেরি ও ২টি রেকার উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।
নৌমন্ত্রী বলেন, এর নেপথ্যে একটাই কারণ খালেদা জিয়া দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করে এখন তার মাশুল গুনছেন। যে কারণে তিনি (খালেদা জিয়া) ও তার দুর্নীতিবাজ ছেলে তারেক রহমান এখন আবোল-তাবোল বকছেন। তারা কোনো ইস্যু না পেয়ে পানি নিয়ে রাজনীতি শুরু করেছিলেন। তাতেও তারা ব্যর্থ হয়েছেন।
তিনি আরও বলেন, স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন দেশের সাংবিধানিক প্রধানমন্ত্রী ও প্রথম রাষ্ট্রপতি। তার অবদান এ দেশের মানুষ কোনোদিন ভুলতে পারবে না ।
বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান মজিবর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, এডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি।
এতে আরো বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মো. গাউস, জেলা প্রশাসক মো. শহীদুল আলম, পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু প্রমুখ।
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
'জিয়াউর রহমান নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন না'
নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, জিয়াউর রহমান কোনো নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন না। এসব জেনেও খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান প্রলাপ বকে ইতিহাস বিকৃতি করার ষড়যন্ত্রে মেতে উঠেছেন। শুক্রবার দুপুরে বরিশাল-ভোলা রুটের লাহারহাট-ভেদুরীয়া নদীতে





