বীর মুক্তিযোদ্ধা মরহুম ইয়াকুব আলী তালুকদারের স্ত্রী ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শওকত হোসাইন তালুকদারের মাতা লালবানুর মৃত্যুতে শোক প্রকাশ করেছে জামায়াতে ইসলামী।

শনিবার জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ এক বিবৃতিতে শোক প্রকাশ করেন।

লালবানু বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণকাঠী গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীঊন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ৩ কন্যা, নাতি-নাতনী ও অনেক আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন।

মকবুল আহমদ বলেন, "মরহুমা লালবানু একজন ইসলাম দরদী নারী ছিলেন। তার পুত্রের শাহাদাতের পর থেকেই তিনি পুত্র শোকে ব্যাকুল হয়ে পড়েন। মরহুমার জীবনের সকল নেক আমল কবুল করে আল্লাহ তাকে জান্নাত নসীব করুন।"

শওকত হোসাইন তালুকদার ১৯৯৫ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শাহাদাত বরণ করেন।

জেডআই