হবিগঞ্জে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যতিক্রমভাবে পালন করেছে হবিগঞ্জ জেলা ছাত্রদলের একাংশ। দলীয় নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে নিজের শরীরের রক্ত দিয়ে গণস্বাক্ষর করেছেন ছাত্রদল নেতাকর্মীরা।

আজ বুধবার (০১ জানুয়ারি) জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগনের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নিজেদের রক্ত দিয়ে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন তারা।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির জন্য শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও রাজপথে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সাধারণত প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, শোভাযাত্রা কিংবা ভিন্নধর্মী আনন্দঘন কর্মসূচি থাকলেও এবার তেমন আয়োজন করা হবিগঞ্জ ছাত্রদল।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট অতিক্রম শেষে শায়েস্তানগরে দলীয় কার্যালয়ে সামনে শপথ অনুষ্ঠিত হয়।

শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রেখেছে সরকার। তাই রাজপথে আন্দোলনের বিকল্প নেই।

ছাত্রদলের সর্বস্থরের নেতাকর্মীদের শরীরের শেষ রক্তের বিনিময়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও আপসহীন নেত্রী বেগম খালদা জিয়াকে মুক্ত করা হবে।

এএস