বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।
রোববার রাতে তাঁদের ঢাকা থেকে কাশিমপুরে স্থানান্তর করা হয়।
কাশিমপুর ঢাকা কেন্দ্রীয় কারাগার-২-এর সুপার জাহাঙ্গীর কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
২০১৩ সালের ২৪ ডিসেম্বর ঢাকার বাংলামোটর এলাকায় গাড়িতে পেট্রলবোমা ছুড়ে পুলিশ হত্যা, ৩০ নভেম্বর মালিবাগ ও ৩ জানুয়ারি পরিবাগে বাসে পেট্রলবোমা ছুড়ে মানুষ হত্যা ও নাশকতার তিনটি মামলায় ২০ জানুয়ারি হাইকোর্ট থেকে আট সপ্তাহের জামিন পান ফখরুল।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং ঢাকা মহানগরের সদস্য সচিব আবদুস সালামও ওই তিন মামলায় জামিন পান। কিন্তু রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ৯ মার্চ ওই তিনজনসহ বিএনপির পাঁচ নেতার জামিন বাতিল করেন আদালত।
রোববার তাঁরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ফখরুলকে কাশিমপুর ঢাকা কেন্দ্রীয় কারাগার-২-এ পাঠানো হয়।
এদিকে মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা খন্দকার মোশাররফ হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গতকাল রাত নয়টার দিকে কাশিমপুর ঢাকা কেন্দ্রীয় কারাগার-১-এ স্থানান্তর করা হয়।
[b]ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
ফখরুল ও মোশাররফ কাশিমপুর কারাগারে
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। রোববার রাতে তাঁদের ঢাকা থেকে কাশিমপুরে স্থানান্তর করা হয়।





