মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডাদেশের প্রতিবাদে এবং হরতালের সমর্থনে রাজধানীর প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও গাড়ি ভাঙচুরের চেষ্টা করেছে জামায়াত সমর্থকরা।
রোববার দুপুর ২টার দিকে এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রেস ক্লাবের সামনে জামায়াত সমর্থকরা একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশে বাধা দেয়। তখন তারা গাড়ি ভাঙচুরের চেষ্টা করে। এতে রাস্তায় চলাচলরত কয়েকটি গাড়ির কাঁচ ভেঙে যায়।
এ সময় পুলিশ লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং তাদের ফেলে রাখা ব্যানার জব্দ করে।
এসএইচ





