প্রধানমন্ত্রী গেটে এসে পড়লে আমি শোক বই নিয়ে দ্রুত দৌড়ে গেটের কাছে যাই কিন্তু এর মধ্যেই প্রধানমন্ত্রী চলে যান।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাথে প্রধানমন্ত্রী দেখা করতে গেলে ধেখা না করে চলে যাওয়ার পর এ কথা বলেন খালেদা জিয়ার বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস।
এছাড়া শোক নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার রাত সাড়ে ৯টার দিকে বিএনপি শিমুল বিশ্বাস সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান।
এ সময় তিনি বলেন, 'শোক নিয়ে নোংরা রাজনীতি কারো কাম্য হতে পারে না। প্রচার হয়েছে যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের মূল ফটক থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ তথ্যটি বিভ্রান্তিকর।
সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শেখর যখন যোগাযোগ করেন, তখন তাকে জানানো হয় যে, পুত্রশোকে কাতর খালেদা জিয়াকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। তিনি ঘুম থেকে উঠলে জানানো হবে।
তারপরও প্রধানমন্ত্রী এসে পড়লে আমি দ্রুত শোক বই নিয়ে কার্যালয়ের মূল ফটকের কাছে যাই। কিন্তু তার আগেই প্রধানমন্ত্রী ফিরে যান।'
ইআর





