বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেয়ার প্রতিবাদে ২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

সোমবার ভোর ৬টা থেকে এ হরতাল শুরু হয়। এর আগে জামায়াতে ইসলামীর ডাকা বৃহস্পতিবার ও রোববার দুই দফায় ৪৮ ঘণ্টার হরতাল সোমবার ভোর ৬টায় শেষ হয়।

শনিবার গুলশান চেয়ারপাসনের রাজনৈতিক কার্যালয়ে জোটের এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে হরতালের এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

হরতালে সকল ধরনের নাশকতা মোকাবেলায় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নগরী ও জেলায় পুলিশের পাশাপাশি র্যা ব ও বিজিবির সদস্যরা মাঠে রয়েছেন।

উল্লেখ্য, ৫ জানুয়ারির নির্বাচনের পর এটাই প্রথম হরতাল কর্মসূচি বিএনপি নেতৃত্বাধীন জোটের।

ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ