বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে বুধবার বিকাল৩টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করবে।
বুধবার সকালে দলটির গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির এ তথ্য জানান।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইইউ) নির্বাচন বিষয়ে আলোচনা করতেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে দলটি সিইসির সঙ্গে সাক্ষাৎ করবে বলেও জানান তিনি।
আগামী ২২ মার্চ ইউপি নির্বাচন শুরু হবে। পর্যায়ক্রমে পাঁচটি ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
দলটি প্রথম থেকেই তাদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দানে বাধা ও হয়রানির অভিযোগ করে আসছে।
এমবি





